হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে সড়ক-রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২০ অপরাহ্ন




চট্টগ্রাম, ২০ মার্চ – চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছেন তারা।

তারা বলছেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন। যা সারাদেশেই চলছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টা নাগাদ তাদের আন্দোলন চলমান রয়েছে।

তাদের এ আন্দোলন ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুরো এলাকায় যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছেন তারা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেনটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

জানতে চাইলে শহিদুল ইসলাম নামে এক ট্রেনের যাত্রী বলেন, ‘এখানে ৩ ঘণ্টা ধরে আটকে আছি। রমজান মাসে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রোদের গরমে এমনিতে ট্রেনের অবস্থা খারাপ।’

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির পরিচালক আলতাফ হোসেন বলেন, ‘দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে রেখেছে। আমরা প্রায় তিন ঘণ্টা পর্যন্ত দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি।’

যানজটে পড়া জয়লান আবেদীন নামে এক অটোরিকশাচালক বলেন, দাবি রাস্তায় এসে কেন জানাতে জবে। দাবি নিয়ে সংশ্লিষ্টদের কাছে যাবে। এখন তাদের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে সড়ক-রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে সড়ক-রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২০ মার্চ – চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছেন তারা।তারা বলছেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন। যা সারাদেশেই চলছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টা নাগাদ তাদের আন্দোলন চলমান রয়েছে।তাদের এ আন্দোলন ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুরো এলাকায় যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছেন তারা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেনটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।জানতে চাইলে শহিদুল ইসলাম নামে এক ট্রেনের যাত্রী বলেন, ‘এখানে ৩ ঘণ্টা ধরে আটকে আছি। রমজান মাসে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রোদের গরমে এমনিতে ট্রেনের অবস্থা খারাপ।’কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির পরিচালক আলতাফ হোসেন বলেন, ‘দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে রেখেছে। আমরা প্রায় তিন ঘণ্টা পর্যন্ত দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি।’যানজটে পড়া জয়লান আবেদীন নামে এক অটোরিকশাচালক বলেন, দাবি রাস্তায় এসে কেন জানাতে জবে। দাবি নিয়ে সংশ্লিষ্টদের কাছে যাবে। এখন তাদের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×