হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় কথা কাটাকাটির জেরে ঘুষিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ১১:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৮এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার মোহাম্মদের ছেলে। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

স্থানীয় লোকজন জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মইক্যঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মারা যায়।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, মারামারির ঘটনায় ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় কথা কাটাকাটির জেরে ঘুষিতে যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় কথা কাটাকাটির জেরে ঘুষিতে যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ১১:৩৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার মোহাম্মদের ছেলে। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মইক্যঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মারা যায়। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, মারামারির ঘটনায় ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×