হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় শশুর বাড়িতে যাবার পথে অস্ত্রের মুখে আটকিয়ে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর, সর্বস্ব ছিনতাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শাশুড় বাড়ীতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে আটকিয়ে অস্ত্রের মুখে সেনা সদস্য এবং তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের অদুরে মগছড়াজুম এলাকার চলাচলের সড়কের উপর এ হামলা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আহত রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমাও (২২)।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

আহত সেনা সদস্য রমজান আলী বলেন, মঙ্গলবার রাতে আমি স্ত্রী কার্নিজ ফাতেমাকে নিয়ে শশুর বাড়ী যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হই। রাত সাড়ে দশটার দিকে পথিমধ্যে মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে চিহ্নিত সন্ত্রাসী জনি সহ ৪/৫জন ছিনতাইকারী আমাদেরকে গতিরোধ করে।
কিছু বুঝে উঠার আগেই আমাকে কাঠের বাটাম ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে কিল-ঘুষি মেরে
মাটিতে ফেলে দেয়। এ সময় আমাকে উদ্ধারের চেষ্টা করলে ছিনতাইকারীরা আমার স্ত্রীকেও শাররীক ভাবে মারধর করে তাঁর গলার একটি স্বর্ণের চেইন, লেডিস ব্যাগ এবং আমার মানি ব্যাগ নিয়ে চলে যায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন শিপু বলেন, সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাই ঘটনাটি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

চকরয়িা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এব্যাপারে লিখিত এজাহার পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় শশুর বাড়িতে যাবার পথে অস্ত্রের মুখে আটকিয়ে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর, সর্বস্ব ছিনতাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় শশুর বাড়িতে যাবার পথে অস্ত্রের মুখে আটকিয়ে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর, সর্বস্ব ছিনতাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শাশুড় বাড়ীতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে আটকিয়ে অস্ত্রের মুখে সেনা সদস্য এবং তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের অদুরে মগছড়াজুম এলাকার চলাচলের সড়কের উপর এ হামলা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমাও (২২)। আহত সেনা সদস্য রমজান আলী বলেন, মঙ্গলবার রাতে আমি স্ত্রী কার্নিজ ফাতেমাকে নিয়ে শশুর বাড়ী যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হই। রাত সাড়ে দশটার দিকে পথিমধ্যে মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে চিহ্নিত সন্ত্রাসী জনি সহ ৪/৫জন ছিনতাইকারী আমাদেরকে গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই আমাকে কাঠের বাটাম ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় আমাকে উদ্ধারের চেষ্টা করলে ছিনতাইকারীরা আমার স্ত্রীকেও শাররীক ভাবে মারধর করে তাঁর গলার একটি স্বর্ণের চেইন, লেডিস ব্যাগ এবং আমার মানি ব্যাগ নিয়ে চলে যায়। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন শিপু বলেন, সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাই ঘটনাটি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। চকরয়িা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এব্যাপারে লিখিত এজাহার পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×