হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা, স্বামী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৫:০৫ অপরাহ্ন

টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী মো. ইয়াসিন (২০) কে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আটক মো. ইয়াসিন রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালু হাজীর ছেলে এবং নিহত স্ত্রীর নাম পারভীন আক্তার (১৮)। সে একই ব্লকের বশির আহমেদের মেয়ে।

এসপি তারিকুল জানান, রোববার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৬ এপিবিএনের সদস্যরা গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং পারভীনকে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ ঘটনায় ঘাতক স্বামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা, স্বামী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা, স্বামী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৫:০৫ অপরাহ্ন
Print Image
টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী মো. ইয়াসিন (২০) কে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম। আটক মো. ইয়াসিন রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালু হাজীর ছেলে এবং নিহত স্ত্রীর নাম পারভীন আক্তার (১৮)। সে একই ব্লকের বশির আহমেদের মেয়ে। এসপি তারিকুল জানান, রোববার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৬ এপিবিএনের সদস্যরা গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং পারভীনকে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক স্বামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×