হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানীতে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন,গুজব বলে দাবি পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে তিনি এই দাবি করেন।

এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদমাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয় জানতে চাইলে পাটওয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এর আগে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কক্সবাজারের সি পার্ল হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। বৈঠকে দলটির যেসব শীর্ষ নেতা উপস্থিত আছেন বলে উল্লেখ করা হয়, তারা হলেন- সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।

এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এনসিপিও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইনানীতে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন,গুজব বলে দাবি পাটওয়ারীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানীতে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন,গুজব বলে দাবি পাটওয়ারীর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে তিনি এই দাবি করেন। এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদমাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয় জানতে চাইলে পাটওয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। এর আগে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কক্সবাজারের সি পার্ল হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। বৈঠকে দলটির যেসব শীর্ষ নেতা উপস্থিত আছেন বলে উল্লেখ করা হয়, তারা হলেন- সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ। এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এনসিপিও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×