ঢাকা, ০৯ আগস্ট – মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে মোট ১৪টি বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) নিয়োগ।
বিসিবির এক সূত্র জানিয়েছে, গত ৫ জুলাই সিএফও পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। বিসিবির অ্যাকাউন্টে প্রায় হাজার কোটি টাকা রয়েছে, যা এখন পর্যন্ত কোনো পেশাদার অর্থ কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল না।
বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু
সেই সঙ্গে আজকের সভায় টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং এবং আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগ অনুমোদনের প্রস্তাব উঠবে।
গত বছর চুক্তির মাঝপথে বিসিবি ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেন টনি হেমিং। এবার তাকে ফেরায় বিসিবি, যেখানে তিনি বাংলাদেশের সব আন্তর্জাতিক স্টেডিয়ামের তত্ত্বাবধানে থাকবেন।
আম্পায়ারিংয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান সায়মন টফেলের জন্য একটি গ্রেডিং সিস্টেম তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে তার চুক্তির ধরন আজকের সভায় চূড়ান্ত করা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন