হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন ইয়াবা উদ্ধার, উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারী

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ১,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

রবিবার (১০ আগস্ট, ২০২৫) দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের রইক্ষ্যং উত্তর নীলা এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, অভিযানের সময় মাদক কারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল টেকনাফের রইক্ষ্যং উত্তর নীলা এলাকার মাদক চোরাকারবারী মো. ইউসুফ (৫৭)-এর বাড়িতে তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইউসুফ বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টহল দল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে একটি নেভী ব্লু রঙের স্কুল ব্যাগের ভিতরে কালো টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট এবং পাঁচটি নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো থেকে মোট ১,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মাদক চোরাকারবারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, জানান যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় আলামত হিসেবে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন ইয়াবা উদ্ধার, উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন ইয়াবা উদ্ধার, উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ১,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রবিবার (১০ আগস্ট, ২০২৫) দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের রইক্ষ্যং উত্তর নীলা এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, অভিযানের সময় মাদক কারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি'র একটি বিশেষ টহল দল টেকনাফের রইক্ষ্যং উত্তর নীলা এলাকার মাদক চোরাকারবারী মো. ইউসুফ (৫৭)-এর বাড়িতে তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইউসুফ বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টহল দল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে একটি নেভী ব্লু রঙের স্কুল ব্যাগের ভিতরে কালো টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট এবং পাঁচটি নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো থেকে মোট ১,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক চোরাকারবারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, জানান যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় আলামত হিসেবে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×