ঢাকা, ২০ আগস্ট – কারাবন্দী নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো সচলে উদ্যোগ নিয়েছে সরকার।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের
তিনি বলেন, গত রোববার আমাদের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক বৈঠক করেছে। তারা সেই সাপোর্ট দিচ্ছে যাতে তারা এলসি খুলে ব্যবসাটা চালু করতে পারে। শ্রমিকদের ব্যকারত্ব ঠেকানো, শ্রমিক বিক্ষোভ ঠেকানো এবং রপ্তানিটা ধরে রাখায় আমাদের মুখ্য বিষয়।
গ্রুপের কিছু সম্পদ বিক্রিসহ প্রতিষ্ঠানগুলো সচল রাখার স্বার্থে নথিপত্রে স্বাক্ষর লাগবে গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের।
এ প্রসঙ্গে শ্রম সচিব জানান, কারাবন্দী চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার বিশেষ সুবিধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন