হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ২১ আগস্ট – সহানুভূতিশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গীর জন্য ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত মার্কিন বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

২০২৩ সালে ক্যাপ্রিও’র অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। এই রোগে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্র্যাংক ক্যাপ্রিওর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, “নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। কোর্টরুমে তার বিচারকার্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে মানুষজন তার সম্পর্কে জানতে পারে এবং তার ভক্ত হয়ে ওঠে।

তিনি প্রায়েই শিশুদেরকে তার বেঞ্চে বসতে দিতেন, দরিদ্র আসামিরা কীভাবে জরিমানার অর্থ পরিশোধ করবেন— সে ব্যাপারে আসামিপক্ষকে পরামর্শ দিতেন, এমনকি অনেক সময় তাদের ক্ষমাও করে দিতেন।

“ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমরাও যেন তার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে পৃথিবীর প্রতি আরও একটু সহানুভূতিশীল হতে পারি।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২১ আগস্ট – সহানুভূতিশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গীর জন্য ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত মার্কিন বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ সালে ক্যাপ্রিও’র অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। এই রোগে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্র্যাংক ক্যাপ্রিওর পরিবারের সদস্যরা।ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, “নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। কোর্টরুমে তার বিচারকার্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে মানুষজন তার সম্পর্কে জানতে পারে এবং তার ভক্ত হয়ে ওঠে।তিনি প্রায়েই শিশুদেরকে তার বেঞ্চে বসতে দিতেন, দরিদ্র আসামিরা কীভাবে জরিমানার অর্থ পরিশোধ করবেন— সে ব্যাপারে আসামিপক্ষকে পরামর্শ দিতেন, এমনকি অনেক সময় তাদের ক্ষমাও করে দিতেন।“ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমরাও যেন তার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে পৃথিবীর প্রতি আরও একটু সহানুভূতিশীল হতে পারি।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×