হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন


কিশোরগঞ্জ, ২২ আগস্ট – কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ১০ জন। হিমেল মিয়া বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. এমদাদুল হকের বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে দুই গ্রুপের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরদিন সন্ধ্যায় ফের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে হিমেলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে আহত হন রাজিব। আহত হিমেলকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। হিমেল যুবদল নেতা রাজন মিয়ার খালাতো ভাই ও আহত রাজীব তার বড় ভাই।

বৌলাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান জানান, ‘কিছুদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। যার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়। শুনেছি হিমেলকে ময়মনসিংহ নেওয়ার পথে মারা গেছে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সাজ্জাদুল ইসলাম জানান, এমদাদ ও রাজন দুজন যুবদলের নেতা। ৫ আগস্টের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সকালে দুই গ্রুপের সংঘর্ষে হিমেল গুরুতর আহত হন। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ২২ আগস্ট – কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ১০ জন। হিমেল মিয়া বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে।শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. এমদাদুল হকের বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে দুই গ্রুপের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরদিন সন্ধ্যায় ফের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে হিমেলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে আহত হন রাজিব। আহত হিমেলকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। হিমেল যুবদল নেতা রাজন মিয়ার খালাতো ভাই ও আহত রাজীব তার বড় ভাই।বৌলাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান জানান, ‘কিছুদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। যার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়। শুনেছি হিমেলকে ময়মনসিংহ নেওয়ার পথে মারা গেছে।কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সাজ্জাদুল ইসলাম জানান, এমদাদ ও রাজন দুজন যুবদলের নেতা। ৫ আগস্টের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সকালে দুই গ্রুপের সংঘর্ষে হিমেল গুরুতর আহত হন। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×