ঢাকা, ২৪ আগস্ট – বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা
তিনি বলেন, দুই নারী, একজন পুরুষ ও ৩ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মো. সোহাগ রানা আরও জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল। ওই নারীর লাশ উদ্ধারের এক ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো ৩ বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে দেখা যায়, যুবকের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা অবস্থায় ছিল।




মন্তব্য করুন