হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান স্ত্রীর, অস্ত্রোপচারের পর মারা গেলেন দুজনই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৫ আগস্ট – স্বামীর জীবন বাঁচাতে লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী। কিন্তু অস্ত্রোপচারের কয়েক দিন পরেই স্বামী-স্ত্রী দুজনেই মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে।

এ ঘটনায় মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ শহরের একটি বেসরকারি হাসপাতালকে নোটিশ দিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

স্বাস্থ্যসেবার উপপরিচালক ডা. নাগনাথ ইয়েমপালে রোববার জানান, সাহ্যাদ্রি হাসপাতালকে সোমবার সকাল ১০টার মধ্যে পুরো ঘটনার বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে রোগী ও দাতার তথ্য, ভিডিও রেকর্ডিং এবং চিকিৎসার বিবরণ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ওই হাসপাতালেই বাপু কোমকর নামের রোগীর লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। তার স্ত্রী কামিনী কোমকর স্বামীর জন্য লিভারের একটি অংশ দান করেছিলেন। তবে অস্ত্রোপচারের পর বাপুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং তিনি ১৭ আগস্ট মারা যান।

এরপর গত ২১ আগস্ট সংক্রমণ দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামিনীও। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তদন্ত দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সম্পূর্ণ চিকিৎসা-প্রটোকল মেনে করা হয়েছিল এবং তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।

অন্যদিকে কামিনী কোমকরের ক্ষেত্রে হাসপাতাল জানায়, তিনি প্রথমে ভালোভাবে সেরে উঠছিলেন, কিন্তু পরে মারাত্মক সংক্রমণ ও একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় উন্নত চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালটি জানায়, “আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এই ভয়াবহ সময়ে শোকাহত পরিবারের পাশে আছি।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান স্ত্রীর, অস্ত্রোপচারের পর মারা গেলেন দুজনই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান স্ত্রীর, অস্ত্রোপচারের পর মারা গেলেন দুজনই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ আগস্ট – স্বামীর জীবন বাঁচাতে লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী। কিন্তু অস্ত্রোপচারের কয়েক দিন পরেই স্বামী-স্ত্রী দুজনেই মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে।এ ঘটনায় মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ শহরের একটি বেসরকারি হাসপাতালকে নোটিশ দিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে একটি ভারতীয় সংবাদমাধ্যম।স্বাস্থ্যসেবার উপপরিচালক ডা. নাগনাথ ইয়েমপালে রোববার জানান, সাহ্যাদ্রি হাসপাতালকে সোমবার সকাল ১০টার মধ্যে পুরো ঘটনার বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে রোগী ও দাতার তথ্য, ভিডিও রেকর্ডিং এবং চিকিৎসার বিবরণ।হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ওই হাসপাতালেই বাপু কোমকর নামের রোগীর লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। তার স্ত্রী কামিনী কোমকর স্বামীর জন্য লিভারের একটি অংশ দান করেছিলেন। তবে অস্ত্রোপচারের পর বাপুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং তিনি ১৭ আগস্ট মারা যান।এরপর গত ২১ আগস্ট সংক্রমণ দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামিনীও। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তদন্ত দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সম্পূর্ণ চিকিৎসা-প্রটোকল মেনে করা হয়েছিল এবং তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।অন্যদিকে কামিনী কোমকরের ক্ষেত্রে হাসপাতাল জানায়, তিনি প্রথমে ভালোভাবে সেরে উঠছিলেন, কিন্তু পরে মারাত্মক সংক্রমণ ও একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় উন্নত চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।হাসপাতালটি জানায়, “আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এই ভয়াবহ সময়ে শোকাহত পরিবারের পাশে আছি।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×