হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপা কার্যালয়ের সামনে ইটের আঘাতে গুরুতর আহত দুই সাংবাদিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ আগস্ট – রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়(২৫) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র ফটোগ্রাফার জিএম মজিবুর রহমান (৪০)।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী মিছিল করার সময় ইটপাটকেল ছোড়ে। এ সময় দায়িত্ব পালনরত অবস্থায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা সাংবাদিক সুব্রত বলেন, কার্যালয়ের সামনে মিছিল চলছিল। হঠাৎ মিছিল থেকে ইট নিক্ষেপ শুরু হলে আমাদের দুই সহকর্মী মাথায় আঘাত পান। পরে আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফারের মাথায় ছয়টি সেলাই লেগেছে এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টারের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। পরে চিকিৎসা শেষে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপা কার্যালয়ের সামনে ইটের আঘাতে গুরুতর আহত দুই সাংবাদিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপা কার্যালয়ের সামনে ইটের আঘাতে গুরুতর আহত দুই সাংবাদিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ আগস্ট – রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়(২৫) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র ফটোগ্রাফার জিএম মজিবুর রহমান (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী মিছিল করার সময় ইটপাটকেল ছোড়ে। এ সময় দায়িত্ব পালনরত অবস্থায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা সাংবাদিক সুব্রত বলেন, কার্যালয়ের সামনে মিছিল চলছিল। হঠাৎ মিছিল থেকে ইট নিক্ষেপ শুরু হলে আমাদের দুই সহকর্মী মাথায় আঘাত পান। পরে আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফারের মাথায় ছয়টি সেলাই লেগেছে এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টারের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। পরে চিকিৎসা শেষে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×