হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে কান ধরে ওঠবস করলেন তৃণমূল কাউন্সিলর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন


কলকাতা, ০২ সেপ্টেম্বর – ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৮০৪ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে। আর সেই তালিকায় উঠে আসে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের আত্মীয়দের নাম, এমনকি অভিযোগ ওঠে ঘুস নিয়ে চাকরি দেওয়ারও।

এই ঘটনার পর রাজ্যের জনগণের কাছে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি ও পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী পার্থসারথি মাইতি।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পার্থসারথি মাইতি কান ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

পার্থসারথির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকেও জেলার এবং রাজ্যের অনেক নেতা মুখ খুলছেন না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কান ধরে ওঠবস করে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন।

তার মতে, দলেরই একাংশ এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। কিন্তু এখন নিজেদের গদি বাঁচাতে তারা সব তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আড়াল করছে। কারণ তারা গোপনে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

এরপরেই বিজেপির পক্ষ থেকে একটি কড়া প্রতিক্রিয়া জানানো হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন,উনি নাটক করছেন। জানেন যে একটা ঢেউ আসছে, পাবলিকের মার ওনাদের পিঠে পড়বে। বাঁচার জন্য উনি আগে থেকেই নাটক শুরু করেছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করেছেন, তাতে ওনাদের কেউ বাঁচাতে পারবে না।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে কান ধরে ওঠবস করলেন তৃণমূল কাউন্সিলর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে কান ধরে ওঠবস করলেন তৃণমূল কাউন্সিলর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০২ সেপ্টেম্বর – ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৮০৪ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে। আর সেই তালিকায় উঠে আসে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের আত্মীয়দের নাম, এমনকি অভিযোগ ওঠে ঘুস নিয়ে চাকরি দেওয়ারও।এই ঘটনার পর রাজ্যের জনগণের কাছে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি ও পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী পার্থসারথি মাইতি।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পার্থসারথি মাইতি কান ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।পার্থসারথির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকেও জেলার এবং রাজ্যের অনেক নেতা মুখ খুলছেন না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কান ধরে ওঠবস করে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন।তার মতে, দলেরই একাংশ এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। কিন্তু এখন নিজেদের গদি বাঁচাতে তারা সব তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আড়াল করছে। কারণ তারা গোপনে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।এরপরেই বিজেপির পক্ষ থেকে একটি কড়া প্রতিক্রিয়া জানানো হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন,উনি নাটক করছেন। জানেন যে একটা ঢেউ আসছে, পাবলিকের মার ওনাদের পিঠে পড়বে। বাঁচার জন্য উনি আগে থেকেই নাটক শুরু করেছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করেছেন, তাতে ওনাদের কেউ বাঁচাতে পারবে না।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×