কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্প এক্সটেনশনের মো. ছালামের ছেলে শাহ আলম (২৫) এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জাফরের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কমান্ডার মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত ও অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যাম্প ও আশপাশে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
###




মন্তব্য করুন