হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন


ঢাকা, ০৮ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরকে গত ২৯ আগস্ট আমাদের এখানে আহত অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তাকে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আইসিউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার নাকে হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। তার দুই নাকে প্যাক দেওয়া ছিল যাতে তার রক্তপাত বন্ধ হয়ে যায়। পরে সেটি আমরা খুলে দিই। সেখান থেকে আবার রক্ত দেখা যায়, এটা মাঝেমধ্যে আসতে পারে যেহেতু সেখানে একটা ক্ষত রয়েছে। মাঝেমধ্যে হাঁচি বা কাশি দিলে রক্ত আসতে পারে কিন্তু সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তার নাকের হাড় ভাঙলেও তার স্ট্রাকচার চেঞ্জ হয়নি। নুরের আরেকটি ফ্রাকচার ছিল ম্যাক্সিলাতে, সেটা ইনকমপ্লিট ফ্রাকচার না লিনিয়ার ফ্রাকচার– এটাও কিন্তু ডিসপ্লেস না। এটাও ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে।

নুরের আরেকটি সমস্যা ছিল, সেটি ছিল চোখে। সে বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চোখের পাশে যেকোনো ধরনের আঘাত লাগলে সেখানে রক্ত জমাট বাঁধে। চোখের নিচে যে রক্ত জমাট ছিল সেই জমাটটি আর এখন দেখা যাচ্ছে না, পুরোপুরি ঠিক হয়ে গেছে।

ঢামেক পরিচালক বলেন, যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম তার মাথায় যে আঘাত সেটি নিয়ে। তার মাথায় যে আঘাত ছিল সেটি ছিল খুবই মাইনর। তিনি আইসিইউতে থাকতে আমরা একটি সিটি স্ক্যান করাই। সেখানে যে অল্প পরিমাণ রক্ত জমা ছিল সেটি এবজর্ব হয়ে গেছে। এখন তিনি স্ট্রং আছেন এবং গ্রাজুয়ালি তার উন্নতি হচ্ছে।

নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে পারে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরকে গত ২৯ আগস্ট আমাদের এখানে আহত অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তাকে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আইসিউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার নাকে হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। তার দুই নাকে প্যাক দেওয়া ছিল যাতে তার রক্তপাত বন্ধ হয়ে যায়। পরে সেটি আমরা খুলে দিই। সেখান থেকে আবার রক্ত দেখা যায়, এটা মাঝেমধ্যে আসতে পারে যেহেতু সেখানে একটা ক্ষত রয়েছে। মাঝেমধ্যে হাঁচি বা কাশি দিলে রক্ত আসতে পারে কিন্তু সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তার নাকের হাড় ভাঙলেও তার স্ট্রাকচার চেঞ্জ হয়নি। নুরের আরেকটি ফ্রাকচার ছিল ম্যাক্সিলাতে, সেটা ইনকমপ্লিট ফ্রাকচার না লিনিয়ার ফ্রাকচার– এটাও কিন্তু ডিসপ্লেস না। এটাও ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে।নুরের আরেকটি সমস্যা ছিল, সেটি ছিল চোখে। সে বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চোখের পাশে যেকোনো ধরনের আঘাত লাগলে সেখানে রক্ত জমাট বাঁধে। চোখের নিচে যে রক্ত জমাট ছিল সেই জমাটটি আর এখন দেখা যাচ্ছে না, পুরোপুরি ঠিক হয়ে গেছে।ঢামেক পরিচালক বলেন, যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম তার মাথায় যে আঘাত সেটি নিয়ে। তার মাথায় যে আঘাত ছিল সেটি ছিল খুবই মাইনর। তিনি আইসিইউতে থাকতে আমরা একটি সিটি স্ক্যান করাই। সেখানে যে অল্প পরিমাণ রক্ত জমা ছিল সেটি এবজর্ব হয়ে গেছে। এখন তিনি স্ট্রং আছেন এবং গ্রাজুয়ালি তার উন্নতি হচ্ছে।নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে পারে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×