ঢাকা, ১০ সেপ্টেম্বর – সরকারি সফরে নেপালে থাকা প্রায় একশো বাংলাদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কাঠমান্ডুতে আটকা পড়েছেন। এ ছাড়া, বাংলাদেশি অনেক পর্যটক নেপালে আটকা পড়লেও তাদের সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে আটকা পড়াদের বিষয়ে এই তথ্য জানিয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
এতে বলা হয়েছে, সরকারি সফরে নেপালে থাকা প্রায় একশো বাংলাদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কাঠমান্ডুতে আটকা পড়েছেন। বর্তমানে নেপালে বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা স্পষ্ট নয়, তবে কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাস নেপালে আটকে থাকা হটলাইনে এখন পর্যন্ত কয়েকশ জন যোগাযোগ করেছেন।
এতে আরও বলা হয়, আটকা পড়া বাংলাদেশিরা ফ্লাইট চালু হলে দেশে ফিরতে পারবেন। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সমন্বয় করছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন