মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বান্দরবানের আলীকদম বাজার চৌধুরী আবু বক্করের অপসারণ এবং বাজারের ময়লা নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে আলীকদম বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও প্লট মালিকরা।
বাজারের প্রথম গলিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান বাজার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চৌধুরী হিসেবে তাঁর কোনো নির্দিষ্ট অফিস নেই এবং তাঁর নিজের কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান বা প্লটও নেই। বাজারের দীর্ঘদিনের ময়লা নিষ্কাশন সমস্যার প্রতি তার উদাসীনতার কারণে ব্যবসায়ীরা বারবার হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করেন। বক্তাদের মধ্যে ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন।
মানববন্ধন থেকে বাজার ব্যবসায়ীরা তাদের সুনির্দিষ্ট কিছু দাবি পেশ করেন:
সাবেক ছাত্রলীগ নেতা নাজির আলমগীরের প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’
বর্তমান দুর্নীতিগ্রস্ত ও দায়িত্বহীন বাজার চৌধুরীকে অবিলম্বে অপসারণ করতে হবে।
বাজার পরিচালনার জন্য স্থানীয় ব্যবসায়ী, প্লট মালিক ও বাজার সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি ন্যায্য ও স্বচ্ছ কমিটি গঠন করে নতুন বাজার চৌধুরী নিয়োগ করতে হবে।
বাজারে স্থায়ীভাবে ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট খাস জমি বরাদ্দ করতে হবে এবং পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।
সরকারি সুইপারদের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও তদারকি নিশ্চিত করতে হবে।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি বাজারের খাজনা প্রদান থেকে বিরত থাকবেন। এ সময় তারা “দুর্নীতিবাজ চৌধুরী অপসারণ করো, বাজারকে বাঁচাও, ব্যবসায়ীদের অধিকার ফিরিয়ে দাও” স্লোগান দেন।




মন্তব্য করুন