হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এ তথ্য জানান।

পদত্যাগের বিষয়টি মুঠোফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমি মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে।”

রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বিজ্ঞপ্তিতে আরও বলেন, “আমি (আব্দুল্লাহ আল মাহমুদ) এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, যেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম উঠে এসেছে। আসন্ন নির্বাচনে আমার ভূমিকা নিয়ে আমি যথাসময়ে সিদ্ধান্ত নেব।”

এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের গণমাধ্যমকে বলেন, “গণমাধ্যম মারফত দেখলাম তাঁরা দুজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েকটা বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এগুলো তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা শুরু থেকে বলছিলাম, এ ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে সহযোগিতা করব। এই অবস্থায় হঠাৎ তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের সঙ্গে আলাপ না করে এই ঘোষণা দেওয়া হয়েছে। এটাকে পরায়ণপর মনোভাব বলে আমার কাছে মনে হয়েছে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এ তথ্য জানান।পদত্যাগের বিষয়টি মুঠোফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমি মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে।”রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বিজ্ঞপ্তিতে আরও বলেন, “আমি (আব্দুল্লাহ আল মাহমুদ) এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, যেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম উঠে এসেছে। আসন্ন নির্বাচনে আমার ভূমিকা নিয়ে আমি যথাসময়ে সিদ্ধান্ত নেব।”এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের গণমাধ্যমকে বলেন, “গণমাধ্যম মারফত দেখলাম তাঁরা দুজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েকটা বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এগুলো তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা শুরু থেকে বলছিলাম, এ ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে সহযোগিতা করব। এই অবস্থায় হঠাৎ তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের সঙ্গে আলাপ না করে এই ঘোষণা দেওয়া হয়েছে। এটাকে পরায়ণপর মনোভাব বলে আমার কাছে মনে হয়েছে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×