হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করল ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন


ঢাকা, ১১ সেপ্টেম্বর – এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আলাদা এক প্রজ্ঞাপনে সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এক অফিস আদেশে পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করেছে ইসি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই ৪৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

ইসি প্রজ্ঞাপনে জানায়, দেশের বিভিন্ন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।

ইসি আরও জানায়, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলমকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।

অন্য আরেক অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করল ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করল ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ সেপ্টেম্বর – এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আলাদা এক প্রজ্ঞাপনে সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এক অফিস আদেশে পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করেছে ইসি।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই ৪৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।ইসি প্রজ্ঞাপনে জানায়, দেশের বিভিন্ন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।ইসি আরও জানায়, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলমকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।অন্য আরেক অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×