হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁদপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন


চাঁদপুর, ১৩ সেপ্টেম্বর – বিয়ের আগের দিন রাতে চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়িজুড়ে হইহুল্লোর, এর মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর। তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

নিহত বরের নাম রনি মিজি (১৯)। তিনি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া। তিনি বলেন, রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সঙ্গে পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণসহ সব প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ে। তার আগের দিন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটে এই মর্মান্তিক ঘটনা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁদপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁদপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৩ সেপ্টেম্বর – বিয়ের আগের দিন রাতে চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়িজুড়ে হইহুল্লোর, এর মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর। তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত বরের নাম রনি মিজি (১৯)। তিনি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।বিষয়টি নিশ্চিত করেন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া। তিনি বলেন, রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সঙ্গে পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণসহ সব প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ে। তার আগের দিন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটে এই মর্মান্তিক ঘটনা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×