কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে।
আটককৃত হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের আব্দুল জব্বর ছেলে মোঃ আলমগীর কবির (৩২) ও একই গ্রামের মৃত জাফর আলমের ছেলে ফরিদ আলম (২৮)।
১৩ সেপ্টেম্বর রাতে উখিয়ার হলদিয়াপালংয়ের পাগলীর বিল বানিজ্য ঘোনা সাকিনস্থ ধৃত আসামী আলমগীর(৩২) চায়ের দোকানের ভিতর থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়া উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।
আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর
আসামী বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। সোমবার সকালে আসমীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




মন্তব্য করুন