হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন


জেরুজালেম, ১৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। কাতারে ইসরায়েলের হামলার পরের ঘটনা এই সাক্ষাতের অ্যাজেন্ডার শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহু এবং রুবিওর এই বৈঠক আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের ওই অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামসহ যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্র কাতারের ভূখণ্ডে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে যে চালানো হয়েছিল তাতে আন্তর্জাতিকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। একইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সমালোচনা করেছিলেন।

এর আগে মার্কো রুবিও বলেছিলেন, অবশ্যই আমরা এতে খুশি নই। প্রেসিডেন্টও এই বিষয়ে খুশি নন। এখন আমাদের এগিয়ে যেতে হবে এবং পরবর্তীতে কী হবে তা খুঁজে বের করতে হবে।

কাতারের প্রতি সমর্থন জানাতে আরব নেতারা যখন এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তখনই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ‌‌দ্বৈত ভূমিকা নেওয়া বন্ধ এবং ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি কাতারে ইসরায়েলি হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গেছেন। নেতানিয়াহু এবং রুবিওর মধ্যে গাজা শহর দখলের ইসরায়েলি সামরিক পরিকল্পনা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। কাতারে ইসরায়েলের হামলার পরের ঘটনা এই সাক্ষাতের অ্যাজেন্ডার শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে।নেতানিয়াহু এবং রুবিওর এই বৈঠক আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের ওই অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামসহ যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্র কাতারের ভূখণ্ডে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে যে চালানো হয়েছিল তাতে আন্তর্জাতিকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। একইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সমালোচনা করেছিলেন।এর আগে মার্কো রুবিও বলেছিলেন, অবশ্যই আমরা এতে খুশি নই। প্রেসিডেন্টও এই বিষয়ে খুশি নন। এখন আমাদের এগিয়ে যেতে হবে এবং পরবর্তীতে কী হবে তা খুঁজে বের করতে হবে।কাতারের প্রতি সমর্থন জানাতে আরব নেতারা যখন এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তখনই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ‌‌দ্বৈত ভূমিকা নেওয়া বন্ধ এবং ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।তিনি কাতারে ইসরায়েলি হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গেছেন। নেতানিয়াহু এবং রুবিওর মধ্যে গাজা শহর দখলের ইসরায়েলি সামরিক পরিকল্পনা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×