হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুম্বাইয়ে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ‘গুরু মা’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন


মুম্বাই, ১৭ অক্টোবর – মানবপাচারের অভিযোগে বাংলাদেশি এক ট্রান্সজেন্ডার নারীকে গ্রেফতার করেছে ভারতের মুম্বাই পুলিশ। জানা গেছে, ‘গুরু মা’ নামে পরিচিত এই ব্যক্তি জাল কাগজপত্র ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন ও এখন পর্যন্ত তিনি ২০০ জনেরও বেশি বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্তের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি ও তিনি নিজেকে ‘গুরু মা’ নামে পরিচয় দিতেন। জাল কাগজপত্র ব্যবহার করে তিনি প্রায় ৩০ বছর ধরে ভারতে বসবাস করছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ২০০ বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন। তবে তদন্তে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে মুম্বাই পুলিশ। এমনকি, অভিযুক্ত জ্যোতি পাচার হওয়া কিছু মানুষকে জোর করে যৌনকর্মে বাধ্য করতেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ বলছে, জ্যোতি বা ‘গুরু মা’ মুম্বাইয়ে ট্রান্সজেন্ডারদের আধ্যাত্মিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। শহরের বিভিন্ন এলাকায় তার প্রায় ৩০০ অনুসারী রয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে ভুয়া জন্মনিবন্ধন সনদ, আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন। সম্প্রতি পুলিশ এসব কাগজ যাচাই করে জাল বলে নিশ্চিত হয় ও এরপরই তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘গুরু মা’র নেতৃত্বে পরিচালিত পাচারচক্র বাংলাদেশের নাগরিকদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতো। এরপর পাচারকৃতদের কলকাতায় কয়েকদিন রাখা হতো ও সেখানেই ভুয়া জন্মসনদ ও স্কুল ছাড়পত্র তৈরি করা হতো।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুম্বাইয়ে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ‘গুরু মা’ গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুম্বাইয়ে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ‘গুরু মা’ গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৭ অক্টোবর – মানবপাচারের অভিযোগে বাংলাদেশি এক ট্রান্সজেন্ডার নারীকে গ্রেফতার করেছে ভারতের মুম্বাই পুলিশ। জানা গেছে, ‘গুরু মা’ নামে পরিচিত এই ব্যক্তি জাল কাগজপত্র ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন ও এখন পর্যন্ত তিনি ২০০ জনেরও বেশি বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন।শুক্রবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্তের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি ও তিনি নিজেকে ‘গুরু মা’ নামে পরিচয় দিতেন। জাল কাগজপত্র ব্যবহার করে তিনি প্রায় ৩০ বছর ধরে ভারতে বসবাস করছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ২০০ বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন। তবে তদন্তে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে মুম্বাই পুলিশ। এমনকি, অভিযুক্ত জ্যোতি পাচার হওয়া কিছু মানুষকে জোর করে যৌনকর্মে বাধ্য করতেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ বলছে, জ্যোতি বা ‘গুরু মা’ মুম্বাইয়ে ট্রান্সজেন্ডারদের আধ্যাত্মিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। শহরের বিভিন্ন এলাকায় তার প্রায় ৩০০ অনুসারী রয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে ভুয়া জন্মনিবন্ধন সনদ, আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন। সম্প্রতি পুলিশ এসব কাগজ যাচাই করে জাল বলে নিশ্চিত হয় ও এরপরই তাকে গ্রেফতার করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘গুরু মা’র নেতৃত্বে পরিচালিত পাচারচক্র বাংলাদেশের নাগরিকদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতো। এরপর পাচারকৃতদের কলকাতায় কয়েকদিন রাখা হতো ও সেখানেই ভুয়া জন্মসনদ ও স্কুল ছাড়পত্র তৈরি করা হতো।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×