ঢাকা, ১৯ অক্টোবর – ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২৬ অক্টোবর (রোববার) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে।
আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর
প্রথম দিনে (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাধারণ ক্যাডারের ৭৩ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পরদিন ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উভয় ক্যাডারের ২২৫ জন প্রার্থী অংশ নেবেন। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় আরও ২২৫ জন, ২৯ অক্টোবর (বুধবার) ১৪৭ জন এবং ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শেষ দিনের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-১ কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। ফরমটি বিজ্ঞপ্তির ৩ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।




মন্তব্য করুন