হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন


রোম, ২০ অক্টোবর – বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই এবার আবেদন করতে পারবেন। ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। ইতালি সরকার এবার নন-ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে জানিয়েছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, সরকার ডিজিটাল সিস্টেমে মালিক ও কর্মীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গৃহীত হবে।

ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা ছিল, যা পরে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] রোম, ২০ অক্টোবর – বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই এবার আবেদন করতে পারবেন। ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে।স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। ইতালি সরকার এবার নন-ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে জানিয়েছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, সরকার ডিজিটাল সিস্টেমে মালিক ও কর্মীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গৃহীত হবে।ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা ছিল, যা পরে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×