ময়মনসিংহ, ২১ অক্টোবর – ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দুই মালবাহী ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ত্রিশালের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
নিহতরা হলেন চালক মো. আল-আমীন (২৮) এবং চালকের সহকারী মো.রাশেদ (৩০)।
ত্রিশাল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) তারেক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি উল্টে যায়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন