হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাতের দাবি সিরিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন


দামেস্ক, ১০ নভেম্বর – সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সোমবার সিরিয়ার জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন।

তারা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার আল-শারার পরিকল্পনাকে আরও বেগবান করেছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট।

দেশটির একাধিক সূত্র বলেছে, প্রেসিডেন্ট আল-শারার পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আইএস। তবে সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া।

তবে সিরিয়াকে একত্রিত করার শারার কাজ এখনো কঠিন। তার বাহিনী বারবার সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়েছে, বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব সহিংসতার ঘটনায় আইএসকে দায়ী করছে দামেস্ক।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাতের দাবি সিরিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাতের দাবি সিরিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ১০ নভেম্বর – সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সোমবার সিরিয়ার জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন।তারা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার আল-শারার পরিকল্পনাকে আরও বেগবান করেছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তিনি।সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট।দেশটির একাধিক সূত্র বলেছে, প্রেসিডেন্ট আল-শারার পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আইএস। তবে সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া।তবে সিরিয়াকে একত্রিত করার শারার কাজ এখনো কঠিন। তার বাহিনী বারবার সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়েছে, বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব সহিংসতার ঘটনায় আইএসকে দায়ী করছে দামেস্ক।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×