কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রোববার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা একটি সিএনজিকে তল্লাশির জন্য থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
এতে সন্দেহ হওয়ায় সিএনজিটি তল্লাশি করে সিটের নিচের বক্সে খাকি স্কচটেপে মোড়ানো ২ কাটে মোট ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে বিশেষ টহল দল রাতভর অভিযান চালালেও পলাতক চালককে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন, পিএসসি জানান, উদ্ধার করা ইয়াবা ও সিএনজি আইনগত প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা




মন্তব্য করুন