জেরুজালেম, ০৪ ডিসেম্বর – হাত ধরে হাঁটছে যুগলরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক। কালো স্যুট ও টাই পরে বরেরা হাঁটছে কনেদের পাশে। এমনই দৃশ্য দেখা গেছে গাজায় মঙ্গলবার গণবিয়ের আয়োজনে।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জীবনকে উদযাপনের জন্য সাহসী পদক্ষেপটি নেওয়া হয়।
উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব
মুসায়েদ নামে একজন বর জানান, আমাদের এমন এক আনন্দের মুহূর্তের প্রয়োজন ছিল— যা আমাদের হৃদয়ে আবারও প্রাণ ফেরাতে পারে।
ধ্বংসস্তূপের মধ্যে বিছানো লাল কার্পেটে যুগলরা বাদ্যযন্ত্রের তালে হেঁটে হেঁটে মঞ্চে ওঠে।
কনেদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা তাদের পাশে হাঁটছিল এবং তাদের হাতে ছিল দেশের ছোট আকারের পতাকা। গণবিয়ের এই আয়োজন দেখতে জমায়েত হয় শত-শত ফিলিস্তিনি। কিছু মানুষ জটলা পাকিয়ে দৃশ্য উপভোগ করেছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন