হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় ধরনের দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ, ০৫ ডিসেম্বর – সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যার মতো বড় দুর্যোগ মোকাবিলা করা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এই ধরনের দুর্যোগে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধু পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।

তিনি বলেন, সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে বড় দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। স্বেচ্ছাসেবীরা পেশাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই, মন্তব্য করেন তিনি।

আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে চাননি।

মূল বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবিলায় বড় শক্তি হিসেবে কাজ করছে। ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে, বলেন তিনি।

স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুষ্ঠান, দিবস উদযাপন, মহড়া ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে অংশ নেন।

এদিন স্বেচ্ছাসেবকদের অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া, প্রদর্শনী ও সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ২২ জন ভলান্টিয়ারকে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

তিনি স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী অবদানের জন্য প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি দুর্যোগে তাদের দেশপ্রেম, আন্তরিকতা ও নির্ভীক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় ধরনের দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় ধরনের দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০৫ ডিসেম্বর – সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যার মতো বড় দুর্যোগ মোকাবিলা করা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, এই ধরনের দুর্যোগে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধু পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।তিনি বলেন, সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে বড় দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। স্বেচ্ছাসেবীরা পেশাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই, মন্তব্য করেন তিনি।আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে চাননি।মূল বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবিলায় বড় শক্তি হিসেবে কাজ করছে। ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে, বলেন তিনি।স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুষ্ঠান, দিবস উদযাপন, মহড়া ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে অংশ নেন।এদিন স্বেচ্ছাসেবকদের অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া, প্রদর্শনী ও সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষ পর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ২২ জন ভলান্টিয়ারকে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।তিনি স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী অবদানের জন্য প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি দুর্যোগে তাদের দেশপ্রেম, আন্তরিকতা ও নির্ভীক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×