হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে ভোটার হতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন


ঢাকা, ১২ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ফলে নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে কবে দেশে ফিরতে হবে এ প্রশ্ন এখন জনমনে।

তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নিতে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই ভোটার হতে পারবেন তারেক রহমান। এরপর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন। ফলে নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য দেশে আসার বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বিএনপি। এমনকি নির্বাচনে অংশ নিতে কত তারিখের মধ্যে তার দেশে ফেরার বাধ্যবাধকতা রয়েছে- এ বিষয়েও নির্বাচন কমিশন থেকে কিছু জানা যায়নি।

গতকাল বুধবার লক্ষ্মীপুরে এক নির্বাচনি জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান ১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন। তার দাবি, সময় খুব কাছে- নেতা ফিরবেনই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারেক রহমান জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তবে কেন ফিরতে পারছেন না সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে ভোটার হতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে ভোটার হতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ফলে নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে কবে দেশে ফিরতে হবে এ প্রশ্ন এখন জনমনে।তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নিতে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই ভোটার হতে পারবেন তারেক রহমান। এরপর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন। ফলে নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য দেশে আসার বাধ্যবাধকতা নেই।আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বিএনপি। এমনকি নির্বাচনে অংশ নিতে কত তারিখের মধ্যে তার দেশে ফেরার বাধ্যবাধকতা রয়েছে- এ বিষয়েও নির্বাচন কমিশন থেকে কিছু জানা যায়নি।গতকাল বুধবার লক্ষ্মীপুরে এক নির্বাচনি জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান ১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন। তার দাবি, সময় খুব কাছে- নেতা ফিরবেনই।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারেক রহমান জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তবে কেন ফিরতে পারছেন না সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।সূত্র: জাগো নিউজএনএন/ ১২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×