হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ডিসেম্বর – রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উন্মোচন করেন।

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে এই সড়কের নামকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, (সড়কের নামকরণের মাধ্যমে) বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি, সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। আর সে কারণেই বর্তমান সরকার সব সীমান্ত হত্যা বন্ধ চায় বলেই বিজয় দিবসে ফেলানীর নামে সড়কের নামফলক উন্মোচন করলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ডিসেম্বর – রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উন্মোচন করেন।এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে এই সড়কের নামকরণ করা হয়েছে।অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, (সড়কের নামকরণের মাধ্যমে) বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি, সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। আর সে কারণেই বর্তমান সরকার সব সীমান্ত হত্যা বন্ধ চায় বলেই বিজয় দিবসে ফেলানীর নামে সড়কের নামফলক উন্মোচন করলাম।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রমুখ।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×