হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন


ঢাকা, ২৬ ডিসেম্বর – ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে দেখছেন। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত হবে, তা নির্ভর করবে সংগঠনের ওপর।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।

এদিকে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ডিসেম্বর – ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে দেখছেন। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত হবে, তা নির্ভর করবে সংগঠনের ওপর।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।এদিকে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×