হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন কর্মসূচি ঘোষণা করে ৪ দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে মঙ্গলবার সারাদিনব্যাপী অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আরও পড়ুন

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

তিনি বলেন, “আগামীকাল রাত ১২টা থেকে আপনাদের বিনীত অনুরোধ আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন। আমরা চাই, আগামীকাল পুরো সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে— শহীদ হাদি।”

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, “এই অনলাইন প্রচারণার পর ইনশাল্লাহ পরের দিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি। একজন চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে। কিন্তু ইনসাফের লড়াই থামানো যাবে না। আমি করজোরে অনুরোধ করি ভয় পাবেন না। একবার ভয় ঢুকে গেলে আজাদি ধরা দেবে না।”

তিনি বলেন, “বাংলাদেশের কালচারকে যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে, তারা এটাকে কালচারাল আইকন হিসেবে স্বীকৃতি দিতে ভয় পায়। কারণ তাদের কালচারের সঙ্গে দিল্লির তাবেদারি জড়িত। সেই তাবেদারি ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক জাগরণ, তা শহীদ হাদির হাত দিয়েই শুরু হয়েছে।”

জাবের বলেন, “শহীদ হাদি আমাদের এই লড়াইয়ের পর্দা তৈরি করে দিয়ে গেছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ইনসাফের এই লড়াই আজীবনের, আমৃত্যু চলবে, ইনশাল্লাহ।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন কর্মসূচি ঘোষণা করে ৪ দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন কর্মসূচি ঘোষণা করে ৪ দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে মঙ্গলবার সারাদিনব্যাপী অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।তিনি বলেন, “আগামীকাল রাত ১২টা থেকে আপনাদের বিনীত অনুরোধ আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন। আমরা চাই, আগামীকাল পুরো সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে— শহীদ হাদি।”আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, “এই অনলাইন প্রচারণার পর ইনশাল্লাহ পরের দিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি। একজন চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে। কিন্তু ইনসাফের লড়াই থামানো যাবে না। আমি করজোরে অনুরোধ করি ভয় পাবেন না। একবার ভয় ঢুকে গেলে আজাদি ধরা দেবে না।”তিনি বলেন, “বাংলাদেশের কালচারকে যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে, তারা এটাকে কালচারাল আইকন হিসেবে স্বীকৃতি দিতে ভয় পায়। কারণ তাদের কালচারের সঙ্গে দিল্লির তাবেদারি জড়িত। সেই তাবেদারি ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক জাগরণ, তা শহীদ হাদির হাত দিয়েই শুরু হয়েছে।”জাবের বলেন, “শহীদ হাদি আমাদের এই লড়াইয়ের পর্দা তৈরি করে দিয়ে গেছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ইনসাফের এই লড়াই আজীবনের, আমৃত্যু চলবে, ইনশাল্লাহ।”সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×