হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, ৪০ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন


বের্ন, ০১ জানুয়ারি – সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর।

হতাহতদের মধ্যে অনেকে অন্য দেশের নাগরিক বলে জানিয়েছেন ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার।

আরও পড়ুন

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

সে সময় বারে নববর্ষ উদ্‌যাপন করতে আসা বহু মানুষের ভিড় ছিল। বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়।

ক্রানস-মন্টানার ওই স্কি রিসোর্টের নাম ‘লা কনস্টেলেশন’। সেটির বারে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে দ্রুত সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা হাজির হন।

পিলাউড আরও বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন। বেশির ভাগ মানুষের অবস্থা গুরুতর। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে।’

আহত ব্যক্তিদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার জানান, এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে।

সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ না করলেও তাদের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল (নো ফ্লাই জোন) নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, ৪০ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, ৪০ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] বের্ন, ০১ জানুয়ারি – সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর।হতাহতদের মধ্যে অনেকে অন্য দেশের নাগরিক বলে জানিয়েছেন ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার।সে সময় বারে নববর্ষ উদ্‌যাপন করতে আসা বহু মানুষের ভিড় ছিল। বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়।ক্রানস-মন্টানার ওই স্কি রিসোর্টের নাম ‘লা কনস্টেলেশন’। সেটির বারে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে দ্রুত সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা হাজির হন।পিলাউড আরও বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন। বেশির ভাগ মানুষের অবস্থা গুরুতর। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে।’আহত ব্যক্তিদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার জানান, এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে।সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ না করলেও তাদের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল (নো ফ্লাই জোন) নিষিদ্ধ করা হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×