হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংবাদকর্মী ইমরানের উপর হামলাকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১০:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্য সংবাদকর্মী ইমরান আল মাহমুদের উপর হামলাকারী প্রধান আসামি মো. আকাশ কে চিহ্নিত করা গেলেও এক সপ্তাহ পার হওয়ার পরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে সংবাদ সংগ্রহে গেলে পরিষদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে পালিয়ে যায় ঐ এলাকার মো. আকাশ ও তার সহযোগীরা।
এ ঘটনায় ইমরান আল মাহমুদ বাদী হয়ে একইদিন উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। এদিকে,সংবাদকর্মী ইমরানকে হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও চিহ্নিত সন্ত্রাসী আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

বিবৃতিতে তারা বলেন,উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য মেধাবী সংবাদকর্মী ইমরান আল মাহমুদের উপর হামলাকারী প্রধান আসামী মো. আকাশ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা করতে বাধ্য হবে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

খোঁজ নিয়ে জানা যায়, মো. আকাশ এলাকায় উঠতি বয়সের কিশোরদের নিয়ে গ্যাং তৈরি করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ থেকে টাকা আদায় ও বিভিন্ন হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে।

আসামী গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ওলিউর বলেন,”আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আসামী গ্রেপ্তারে। আসামীর অবস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছি।”

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংবাদকর্মী ইমরানের উপর হামলাকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংবাদকর্মী ইমরানের উপর হামলাকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১০:২৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্য সংবাদকর্মী ইমরান আল মাহমুদের উপর হামলাকারী প্রধান আসামি মো. আকাশ কে চিহ্নিত করা গেলেও এক সপ্তাহ পার হওয়ার পরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে সংবাদ সংগ্রহে গেলে পরিষদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে পালিয়ে যায় ঐ এলাকার মো. আকাশ ও তার সহযোগীরা। এ ঘটনায় ইমরান আল মাহমুদ বাদী হয়ে একইদিন উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। এদিকে,সংবাদকর্মী ইমরানকে হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও চিহ্নিত সন্ত্রাসী আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা। বিবৃতিতে তারা বলেন,উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য মেধাবী সংবাদকর্মী ইমরান আল মাহমুদের উপর হামলাকারী প্রধান আসামী মো. আকাশ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা করতে বাধ্য হবে উখিয়া অনলাইন প্রেসক্লাব। খোঁজ নিয়ে জানা যায়, মো. আকাশ এলাকায় উঠতি বয়সের কিশোরদের নিয়ে গ্যাং তৈরি করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ থেকে টাকা আদায় ও বিভিন্ন হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে। আসামী গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ওলিউর বলেন,"আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আসামী গ্রেপ্তারে। আসামীর অবস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছি।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×