হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের পরিস্থিতি এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রী আরাগচির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন


তেহরান, ১২ জানুয়ারি – ‘বিদেশি হস্তক্ষেপের’ কারণে ইরানে চলমান বিক্ষোভ এখন আর সাধারণ আন্দোলন নেই, তা সন্ত্রাসী যুদ্ধে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ হোক বা যুদ্ধ— যেকোনো পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সোমবার রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময়ের সময় সৈয়দ আরাগচি বলেন, “ইরানে যা চলছে, তা আর বিক্ষোভ নয়, এটি সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে। বিক্ষোভের আড়ালে সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করছে।”

তিনি বলেন, “এই সন্ত্রাসীদের নির্দেশনা দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছে। আমাদের কাছে এমন কয়েকটি অডিও ক্লিপ এসেছে, যেখানে নাশকতা চালানোর নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে।”

আরাগচি আরও বলেন, “তবে এসব সন্ত্রাসীর হাত থেকে দেশকে রক্ষা করতে সরকার ও সামরিক বাহিনী সবসময় সক্রিয় রয়েছে। সন্ত্রাসীরা কখনোই সফল হবে না। সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই আছে।”

এই বিক্ষোভের মূল কারণ দেশের অর্থনৈতিক সংকট। দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের কারণে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। এখন এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

জাতীয় মুদ্রার এই দুরবস্থার কারণে ইরানে দীর্ঘদিন ধরেই ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সাধারণ মানুষকে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই মূলত বিক্ষোভের সূচনা হয়।

এরপর কয়েক দিনের মধ্যেই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিনই এর তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে বিক্ষোভকারীদের কারণে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল রোববার দেশের অর্থনীতি নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত রয়েছে।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের পরিস্থিতি এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রী আরাগচির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের পরিস্থিতি এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রী আরাগচির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১২ জানুয়ারি – ‘বিদেশি হস্তক্ষেপের’ কারণে ইরানে চলমান বিক্ষোভ এখন আর সাধারণ আন্দোলন নেই, তা সন্ত্রাসী যুদ্ধে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ হোক বা যুদ্ধ— যেকোনো পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত।সোমবার রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময়ের সময় সৈয়দ আরাগচি বলেন, “ইরানে যা চলছে, তা আর বিক্ষোভ নয়, এটি সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে। বিক্ষোভের আড়ালে সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করছে।”তিনি বলেন, “এই সন্ত্রাসীদের নির্দেশনা দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছে। আমাদের কাছে এমন কয়েকটি অডিও ক্লিপ এসেছে, যেখানে নাশকতা চালানোর নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে।”আরাগচি আরও বলেন, “তবে এসব সন্ত্রাসীর হাত থেকে দেশকে রক্ষা করতে সরকার ও সামরিক বাহিনী সবসময় সক্রিয় রয়েছে। সন্ত্রাসীরা কখনোই সফল হবে না। সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই আছে।”এই বিক্ষোভের মূল কারণ দেশের অর্থনৈতিক সংকট। দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের কারণে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। এখন এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।জাতীয় মুদ্রার এই দুরবস্থার কারণে ইরানে দীর্ঘদিন ধরেই ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সাধারণ মানুষকে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে।এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই মূলত বিক্ষোভের সূচনা হয়।এরপর কয়েক দিনের মধ্যেই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিনই এর তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে বিক্ষোভকারীদের কারণে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল রোববার দেশের অর্থনীতি নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত রয়েছে।এনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×