হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ সৌদিয়া পরিবহণের চালক, সুপারভাইজার ও হেলপার আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১ কোটি ৪ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা মূল্যের ৩ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাস এবং বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,শুক্রবাব (২ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এছাড়াও অবৈধভাবে নিষিদ্ধঘোষিত ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে উক্ত বাসটি এবং আসামীদের নিকট হতে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, বাস ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪ লক্ষ ২৮হাজার ৫শত টাকা।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, বাস এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ সৌদিয়া পরিবহণের চালক, সুপারভাইজার ও হেলপার আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ সৌদিয়া পরিবহণের চালক, সুপারভাইজার ও হেলপার আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১ কোটি ৪ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা মূল্যের ৩ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাস এবং বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,শুক্রবাব (২ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে নিষিদ্ধঘোষিত ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে উক্ত বাসটি এবং আসামীদের নিকট হতে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, বাস ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪ লক্ষ ২৮হাজার ৫শত টাকা। তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, বাস এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×