হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিলেন ড. নিয়াজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন। রবিবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি রাষ্ট্রপতি বরাবর এই আবেদন পেশ করেন। পদত্যাগপত্রে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড ১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।

গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

উপাচার্য এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিলেন ড. নিয়াজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিলেন ড. নিয়াজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন। রবিবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি রাষ্ট্রপতি বরাবর এই আবেদন পেশ করেন। পদত্যাগপত্রে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড ১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।উপাচার্য এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×