হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন যুগ পর ‘কল্কি ২’র সেটে মুখোমুখি অমিতাভ ও কমল হাসান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন


হায়দ্রাবাদ, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ তিন যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে সিনেমার শুটিং সেটে সাক্ষাৎ হলো দুই কিংবদন্তির। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সিনেমার মেগাস্টার কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটেছে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। হায়দ্রাবাদে বর্তমানে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র শুটিং চলছে। সেখানেই দেখা হয়েছে দুই তারকার।

এই সাক্ষাতের দুটি ছবি অমিতাভ বচ্চন নিজের ব্লগ সাইটে পোস্ট করার পর মুহূর্তেই তা ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে উপস্থিত জনতার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে বিগ বি লিখেছেন, অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হলো। বহু বছর পর, সেই ‘গ্রেফতার’ সিনেমার পর আবার আমরা এই বুড়ো বয়সে একসঙ্গে কাজ করব। শেয়ার করা দুটি ছবির একটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে এবং অন্যটিতে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেছে। নতুন সিনেমার কাজ প্রসঙ্গে অমিতাভ জানান, কল্কি ২ এর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

রোববারের এই দিনে উপস্থিত জনতার ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্লগ পোস্টে শেয়ার করা আরও কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রয়াগ রাজ পরিচালিত ‘গ্রেফতার’ সিনেমায় দুই তারকাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৪ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিক্যুয়েলে অমিতাভ ও কমল হাসানের সঙ্গে প্রভাস ও দিশা পাটানি অভিনয় করছেন। তবে সময় ও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন সিক্যুয়েলে থাকছেন না বলে জানা গেছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তিন যুগ পর ‘কল্কি ২’র সেটে মুখোমুখি অমিতাভ ও কমল হাসান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন যুগ পর ‘কল্কি ২’র সেটে মুখোমুখি অমিতাভ ও কমল হাসান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হায়দ্রাবাদ, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ তিন যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে সিনেমার শুটিং সেটে সাক্ষাৎ হলো দুই কিংবদন্তির। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সিনেমার মেগাস্টার কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটেছে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। হায়দ্রাবাদে বর্তমানে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র শুটিং চলছে। সেখানেই দেখা হয়েছে দুই তারকার।এই সাক্ষাতের দুটি ছবি অমিতাভ বচ্চন নিজের ব্লগ সাইটে পোস্ট করার পর মুহূর্তেই তা ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে উপস্থিত জনতার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে বিগ বি লিখেছেন, অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হলো। বহু বছর পর, সেই ‘গ্রেফতার’ সিনেমার পর আবার আমরা এই বুড়ো বয়সে একসঙ্গে কাজ করব। শেয়ার করা দুটি ছবির একটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে এবং অন্যটিতে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেছে। নতুন সিনেমার কাজ প্রসঙ্গে অমিতাভ জানান, কল্কি ২ এর কাজ শুরু হয়েছে।রোববারের এই দিনে উপস্থিত জনতার ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্লগ পোস্টে শেয়ার করা আরও কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রয়াগ রাজ পরিচালিত ‘গ্রেফতার’ সিনেমায় দুই তারকাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৪ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিক্যুয়েলে অমিতাভ ও কমল হাসানের সঙ্গে প্রভাস ও দিশা পাটানি অভিনয় করছেন। তবে সময় ও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন সিক্যুয়েলে থাকছেন না বলে জানা গেছে।এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×