হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিশাল দুটি ইলিশ, বিক্রি ১০ হাজারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন


রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ মাছ। মাছ দুটির মোট ওজন চার কেজি এবং এগুলো মোট ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার ভোরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জেলে সেকেন হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটির ওজন দুই কেজি ১০০ গ্রাম এবং অপরটির ওজন এক কেজি ৯০০ গ্রাম।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

স্থানীয় সূত্রে জানা যায় নদীতে পানি ও স্রোত কমে যাওয়ায় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই ভোরে জেলের জালে বড় আকারের এই দুটি ইলিশ ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে নেওয়া হলে সেখানে নিলাম ডাকা হয়।

নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরবর্তীতে তিনি অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জের এক ইতালিপ্রবাসীর কাছে মাছ দুটি মোট ১০ হাজার টাকায় বিক্রি করেন।

এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিশাল দুটি ইলিশ, বিক্রি ১০ হাজারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিশাল দুটি ইলিশ, বিক্রি ১০ হাজারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ মাছ। মাছ দুটির মোট ওজন চার কেজি এবং এগুলো মোট ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।বুধবার ভোরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জেলে সেকেন হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটির ওজন দুই কেজি ১০০ গ্রাম এবং অপরটির ওজন এক কেজি ৯০০ গ্রাম।স্থানীয় সূত্রে জানা যায় নদীতে পানি ও স্রোত কমে যাওয়ায় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই ভোরে জেলের জালে বড় আকারের এই দুটি ইলিশ ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে নেওয়া হলে সেখানে নিলাম ডাকা হয়।নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরবর্তীতে তিনি অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জের এক ইতালিপ্রবাসীর কাছে মাছ দুটি মোট ১০ হাজার টাকায় বিক্রি করেন।এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×