হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উখিয়ায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিশুদের মতামত প্রকাশ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উদ্যোগে ২৫–২৬ ফেব্রুয়ারি উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে ছিলেন দৈনিক সমুদ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, উখিয়া প্রেস ক্লাব-এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ এবং প্রজেক্টের কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায়।

উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালী ও হলদিয়াপালং ইউনিয়ন থেকে ৫ জন করে মোট ২৫ শিশু অংশ নেয়; এর মধ্যে ১৩ জন বালিকা ও ১২ জন বালক।

প্রশিক্ষণে সংবাদ কী, সংবাদ প্রকারভেদ, সংবাদ লেখার কৌশল ও ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বাস্তবধর্মী আলোচনা করা হয়।

আরও পড়ুন

হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

প্রশিক্ষণটি পরিচালনায় সাবির্ক সহায়তা করেন মিতু সরকার পাপিয়া এবং রিপর আশীষ মন্ডল।

উল্লেখ্য, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট ২০২৪ সাল থেকে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বয়ে কাজ করছে।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উখিয়ায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উখিয়ায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Print Image
শিশুদের মতামত প্রকাশ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উদ্যোগে ২৫–২৬ ফেব্রুয়ারি উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে ছিলেন দৈনিক সমুদ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, উখিয়া প্রেস ক্লাব-এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ এবং প্রজেক্টের কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায়। উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালী ও হলদিয়াপালং ইউনিয়ন থেকে ৫ জন করে মোট ২৫ শিশু অংশ নেয়; এর মধ্যে ১৩ জন বালিকা ও ১২ জন বালক। প্রশিক্ষণে সংবাদ কী, সংবাদ প্রকারভেদ, সংবাদ লেখার কৌশল ও ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বাস্তবধর্মী আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালনায় সাবির্ক সহায়তা করেন মিতু সরকার পাপিয়া এবং রিপর আশীষ মন্ডল। উল্লেখ্য, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট ২০২৪ সাল থেকে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বয়ে কাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×