ঢাকা, ২ মার্চ – সরকার আগামী জুলাই মাস থেকে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে যার অধিকাংশই বরিশাল বিভাগের ছয়টি জেলায় অবস্থিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বছরের শেষ দিকে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে তবে এর আগে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না তা জাতীয় সংসদে চূড়ান্ত হতে হবে।
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্রথম সভার পর পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২১ সালের ২১ জুন প্রথম ধাপে ২০৪টি ইউপিতে নির্বাচন হয়েছিল যার মেয়াদ শেষ হওয়ায় সরকার পুনরায় নির্বাচনের উদ্যোগ নিয়েছে।
এনএন/ ২ মার্চ ২০২৬




মন্তব্য করুন