হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় স্বামীর লাথিতে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথির আঘাতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম একই ইউনিয়নের থাইংখালীর এলাকার আব্দুল মজিদের মেয়ে। তাঁর স্বামী আব্দুল জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল জলিল স্ত্রীকে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ৮ ও ৫ বছর বয়সের দুই ছেলে রয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল, খোলাবাজারে ১২৮ টাকার বেশি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় স্বামীর লাথিতে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় স্বামীর লাথিতে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথির আঘাতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম একই ইউনিয়নের থাইংখালীর এলাকার আব্দুল মজিদের মেয়ে। তাঁর স্বামী আব্দুল জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল জলিল স্ত্রীকে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ৮ ও ৫ বছর বয়সের দুই ছেলে রয়েছে। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×