হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু, এ পর্যন্ত পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ এপ্রিল – চলমান হজ মৌসুমে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন যাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

অন্যদিকে সৌদি আরবে অবস্থানকালে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)।

তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। গত মঙ্গলবার মদিনায় তার মৃত্যু হয়। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত সৌদিতে সর্বমোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই মদিনায় এবং শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন মক্কায় মারা যান। এ ছাড়াও ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক, ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মৃত্যুবরণ করেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু, এ পর্যন্ত পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু, এ পর্যন্ত পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ এপ্রিল – চলমান হজ মৌসুমে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন যাত্রী রয়েছেন।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।অন্যদিকে সৌদি আরবে অবস্থানকালে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)।তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। গত মঙ্গলবার মদিনায় তার মৃত্যু হয়। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত সৌদিতে সর্বমোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।এর আগে গত ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই মদিনায় এবং শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন মক্কায় মারা যান। এ ছাড়াও ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক, ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মৃত্যুবরণ করেন।এনএন/ ২৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×