হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেট গালা ২০২৬: অনুপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ভক্তদের মধ্যে হতাশা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৩ মে – বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘মেট গালা’ আবারও আসছে ২০২৬ সালে, তবে এবারের আসরে থাকছে একটি বড় অনুপস্থিতি। বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবার নিউ ইয়র্কের সেই আইকনিক লাল গালিচায় হাঁটবেন না।

প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিশ্বের শীর্ষ তারকারা অংশ নেন। গত কয়েক বছর ধরে প্রিয়াঙ্কা চোপড়া এই ইভেন্টে নিয়মিত উপস্থিত থেকে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ভারতীয় প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল করেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি কোনো ঘোষণা না দিলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে—তার বর্তমান কাজের চাপই মূলত মেট গালা থেকে বিরত থাকার কারণ।

তার হাতে এখন একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট রয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ব্যস্ততা চলছে এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে। এই ছবির শুটিংয়ের জন্য মে মাসের প্রথম সপ্তাহের পুরো সময়ই আগে থেকে বরাদ্দ রয়েছে, যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।

প্রিয়াঙ্কা চোপড়া প্রথমবার মেট গালার লাল গালিচায় হাঁটেন ২০১৭ সালে। এরপর ২০১৯ এবং ২০২৩ সালেও তিনি তার অনন্য ফ্যাশন সেন্স ও সাহসী লুক দিয়ে বিশ্ব মিডিয়ার নজর কাড়েন। বিশেষ করে স্বামী নিক জোনাসের সঙ্গে তার উপস্থিতি এবং রেড কার্পেটে তাদের রসায়ন সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করেছে ফটোগ্রাফার ও দর্শকদের জন্য।

এনএন/ ০৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মেট গালা ২০২৬: অনুপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ভক্তদের মধ্যে হতাশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেট গালা ২০২৬: অনুপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ভক্তদের মধ্যে হতাশা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ মে – বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘মেট গালা’ আবারও আসছে ২০২৬ সালে, তবে এবারের আসরে থাকছে একটি বড় অনুপস্থিতি। বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবার নিউ ইয়র্কের সেই আইকনিক লাল গালিচায় হাঁটবেন না।প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিশ্বের শীর্ষ তারকারা অংশ নেন। গত কয়েক বছর ধরে প্রিয়াঙ্কা চোপড়া এই ইভেন্টে নিয়মিত উপস্থিত থেকে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ভারতীয় প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল করেছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি কোনো ঘোষণা না দিলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে—তার বর্তমান কাজের চাপই মূলত মেট গালা থেকে বিরত থাকার কারণ।তার হাতে এখন একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট রয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ব্যস্ততা চলছে এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে। এই ছবির শুটিংয়ের জন্য মে মাসের প্রথম সপ্তাহের পুরো সময়ই আগে থেকে বরাদ্দ রয়েছে, যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।প্রিয়াঙ্কা চোপড়া প্রথমবার মেট গালার লাল গালিচায় হাঁটেন ২০১৭ সালে। এরপর ২০১৯ এবং ২০২৩ সালেও তিনি তার অনন্য ফ্যাশন সেন্স ও সাহসী লুক দিয়ে বিশ্ব মিডিয়ার নজর কাড়েন। বিশেষ করে স্বামী নিক জোনাসের সঙ্গে তার উপস্থিতি এবং রেড কার্পেটে তাদের রসায়ন সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করেছে ফটোগ্রাফার ও দর্শকদের জন্য।এনএন/ ০৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×