হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফিরে দেখা ইতিহাসের সেরা থিম সং ও বর্তমান উন্মাদনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১০ জুন – দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পর্দা উঠছে এই বৈশ্বিক আসরের। ফুটবল নিয়ে ভক্তদের উন্মাদনার পাশাপাশি প্রতিটি বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া থিম সং বা আনুষ্ঠানিক গানগুলোও বিশেষ গুরুত্ব বহন করে।

অনেক সময় এই গানগুলো মাঠের খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের মাঝে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিশ্বকাপ ফুটবলের গানের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে এল রক ডেল মুন্ডিয়াল গানটির মাধ্যমে এই ঐতিহ্যের শুরু হয়।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

তবে নব্বইয়ের দশক থেকে এই থিম সংগুলো বিশ্বব্যাপী ব্যাপক বাণিজ্যিক ও সাংস্কৃতিক জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের গান উন এস্তাতে ইতালিয়ানা এবং ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রিকি মার্টিনের লা কোপা দে লা ভিদা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে।

পরবর্তী বছরগুলোতেও ধারাটি অব্যাহত ছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ওয়াকা ওয়াকা গানটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৪ সালে ব্রাজিলে উই আর ওয়ান এবং ২০১৮ সালে রাশিয়ার লিভ ইট আপ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।

২০২২ সালের কাতার বিশ্বকাপে হায়া হায়া গানটির মাধ্যমে ফুটবল উন্মাদনা বজায় রাখা হয়েছিল। চলমান ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা বেশ কিছু অফিশিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশ করছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফিরে দেখা ইতিহাসের সেরা থিম সং ও বর্তমান উন্মাদনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফিরে দেখা ইতিহাসের সেরা থিম সং ও বর্তমান উন্মাদনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ জুন – দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পর্দা উঠছে এই বৈশ্বিক আসরের। ফুটবল নিয়ে ভক্তদের উন্মাদনার পাশাপাশি প্রতিটি বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া থিম সং বা আনুষ্ঠানিক গানগুলোও বিশেষ গুরুত্ব বহন করে।অনেক সময় এই গানগুলো মাঠের খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের মাঝে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিশ্বকাপ ফুটবলের গানের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে এল রক ডেল মুন্ডিয়াল গানটির মাধ্যমে এই ঐতিহ্যের শুরু হয়।তবে নব্বইয়ের দশক থেকে এই থিম সংগুলো বিশ্বব্যাপী ব্যাপক বাণিজ্যিক ও সাংস্কৃতিক জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের গান উন এস্তাতে ইতালিয়ানা এবং ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রিকি মার্টিনের লা কোপা দে লা ভিদা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে।পরবর্তী বছরগুলোতেও ধারাটি অব্যাহত ছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ওয়াকা ওয়াকা গানটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৪ সালে ব্রাজিলে উই আর ওয়ান এবং ২০১৮ সালে রাশিয়ার লিভ ইট আপ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।২০২২ সালের কাতার বিশ্বকাপে হায়া হায়া গানটির মাধ্যমে ফুটবল উন্মাদনা বজায় রাখা হয়েছিল। চলমান ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা বেশ কিছু অফিশিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশ করছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×