হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছাবেন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে চকরিয়ার পিএমখালিতে গমন করবেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ পাতালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। এরপর সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

সফর চলাকালীন প্রধানমন্ত্রী কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রীর এই সফর থেকে ওই দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা আসবে বলে স্থানীয় বিএনপি নেতারা এবং সাধারণ মানুষ প্রবলভাবে আশা করছেন। সফর শেষ করে শনিবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এনএন/ ১২ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছাবেন।বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে চকরিয়ার পিএমখালিতে গমন করবেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ পাতালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।বিকেলে প্রধানমন্ত্রী চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। এরপর সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।সফর চলাকালীন প্রধানমন্ত্রী কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রীর এই সফর থেকে ওই দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা আসবে বলে স্থানীয় বিএনপি নেতারা এবং সাধারণ মানুষ প্রবলভাবে আশা করছেন। সফর শেষ করে শনিবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।এনএন/ ১২ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×