হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নকআউটের লড়াইয়ে শেষ সমীকরণের সামনে ব্রাজিল: প্রতিপক্ষ স্কটল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


ব্রাসেলস, ২৪ জুন – দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে মরক্কো। তবে নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নানা সমীকরণের সামনে দাঁড়িয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের কাছে হেরে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে হাইতি। বর্তমানে সি গ্রুপে ব্রাজিল শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর ফলাফলের চেয়ে ভালো বা সমান ফলাফল করতে হবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সেই সঙ্গে বজায় রাখতে হবে গোল ব্যবধানও। মরক্কো যদি হাইতিকে বড় ব্যবধানে হারায় তবে ব্রাজিলকেও স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। অন্য একটি সমীকরণ অনুযায়ী মরক্কো হাইতির বিপক্ষে জয় বা ড্র করলেই নকআউট নিশ্চিত করবে। অন্যদিকে ব্রাজিল যদি পয়েন্ট হারায় তবে মরক্কোর সামনে সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

তবে ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে দিলে মরক্কো দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। যদি ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হয় তবে পরবর্তী টাইব্রেকার হিসেবে দেখা হবে মোট গোলসংখ্যাকে। স্কটল্যান্ডের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জয়।

তারা যদি ব্রাজিলকে পরাজিত করে এবং মরক্কো হাইতির বিপক্ষে পয়েন্ট হারায় তবে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও থাকবে। গ্রুপ সি এর বিজয়ী দল শেষ ৩২ এ মুখোমুখি হবে গ্রুপ এফ এর রানার আপের সঙ্গে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নকআউটের লড়াইয়ে শেষ সমীকরণের সামনে ব্রাজিল: প্রতিপক্ষ স্কটল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নকআউটের লড়াইয়ে শেষ সমীকরণের সামনে ব্রাজিল: প্রতিপক্ষ স্কটল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসেলস, ২৪ জুন – দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে মরক্কো। তবে নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নানা সমীকরণের সামনে দাঁড়িয়েছে সেলেসাওরা।ব্রাজিলের কাছে হেরে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে হাইতি। বর্তমানে সি গ্রুপে ব্রাজিল শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর ফলাফলের চেয়ে ভালো বা সমান ফলাফল করতে হবে।সেই সঙ্গে বজায় রাখতে হবে গোল ব্যবধানও। মরক্কো যদি হাইতিকে বড় ব্যবধানে হারায় তবে ব্রাজিলকেও স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। অন্য একটি সমীকরণ অনুযায়ী মরক্কো হাইতির বিপক্ষে জয় বা ড্র করলেই নকআউট নিশ্চিত করবে। অন্যদিকে ব্রাজিল যদি পয়েন্ট হারায় তবে মরক্কোর সামনে সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।তবে ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে দিলে মরক্কো দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। যদি ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হয় তবে পরবর্তী টাইব্রেকার হিসেবে দেখা হবে মোট গোলসংখ্যাকে। স্কটল্যান্ডের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জয়।তারা যদি ব্রাজিলকে পরাজিত করে এবং মরক্কো হাইতির বিপক্ষে পয়েন্ট হারায় তবে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও থাকবে। গ্রুপ সি এর বিজয়ী দল শেষ ৩২ এ মুখোমুখি হবে গ্রুপ এফ এর রানার আপের সঙ্গে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×